চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

- Advertisements -

চট্টগ্রামের বায়েজিদে জুতার সোল তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার বিকেলে আগুনের এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুনের সংবাদ পাই।

Advertisements

এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Advertisements

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kjbi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন