নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো ‘বিজু উৎসব’

- Advertisements -

সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালনের মধ্য দিয়ে চার দিনব্যাপী বর্ষবরণ উৎসব শুরু করেছে বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনজাতি।

রবিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান শহরের সাঙ্গু নদীর উজানীপাড়া ঘাটে চাকমা ও তঞ্চঙ্গ্যা জনজাতির শিশু-কিশোর, যুবক-যুবতীরা নদীর জলে কলাপাতায় সাজানো বিভিন্ন রঙের ফুল ভাসিয়ে দিয়ে বিদায়ী বছরের গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানান।

চাকমা ও তঞ্চঙ্গ্যাদের বিশ্বাস, নদীর জলে গঙ্গা দেবীর বসবাস। সেই দেবীর উদ্দেশ্যে ফুল অর্পণের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানালে দেবী নতুন বছরকে মানুষের জন্য কল্যাণময় করে তোলেন।

গঙ্গা দেবীর পূজা শেষে ঘরে ঘরে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ‘পাজন’ রান্না করা হয়।

এদিকে, বান্দরবানের মারমা জনজাতি সোমবার (১৩ এপ্রিল) মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানানোর কর্মসূচি শুরু করতে যাচ্ছে।

উৎসব উদযাপন কমিটির আয়োজনে সোমবার সকালে রাজবাড়ি মাঠ থেকে একটি এবং উৎসব উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় উজানীপাড়া বিসিক মোড় থেকে আরেকটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। ওইদিন বিকেলে অনুষ্ঠিত হবে পবিত্র বুদ্ধমূর্তি স্নান।

মারমাদের সাংগ্রাইং উৎসবের অন্যতম আকর্ষণীয় পর্ব ‘মৈত্রী পানি বর্ষণ’ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ এপ্রিল দুপুর থেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ji8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন