বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইদ্রিস (৩৫) স্থানীয় একটি জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদ সংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।
দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মোহাম্মদ ইদ্রিসের এমন মৃত্যুকে মর্মান্তিক ও রহস্যজনক বলে জানান খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম।
ওসি মো. মনির হোসেনের বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে, কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিল। আর সেই কক্ষে বাইরে থেকে ভেতরে ঢোকার কোনো আলামত পায়নি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।