Home চট্টগ্রাম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করলেন ধর্ম প্রতিমন্ত্রী

মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করলেন ধর্ম প্রতিমন্ত্রী

মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করলেন ধর্ম প্রতিমন্ত্রী
মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করলেন ধর্ম প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর সাবেক তিন বারের মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খাঁন।

৫ ফেব্রুয়ারী ২০২১ শুক্রবার সকালে নগরীর ষোলশহরের চশমা হিলস্থ মরহুমের পারিবারিক কবরস্থানে জিয়ারত করেন তিনি।

এসময় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আ: হামিদ জমাদ্দার, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহমেদ,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন বিভাগীয় সভাপতি এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে প্রতিমন্ত্রী মরহুমের নিজ বাড়িতে যান। এসময় উপস্থিত সকলকে নিয়ে মরহুমের স্ত্রী ও চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সাথে কুশল ‍বিনিময় করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zmqy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments