English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

আগামীকাল লক্ষীপুর জেলায় হাফেজ্জী হুজুর রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

- Advertisements -

আগামীকাল বুধবার বিকেল ৩টায় আল মুঈন ইসলামী একাডেমী উত্তর তেমুহনীতে বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে হাফেজ্জী হুজুর রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও মাদ্রাসা-ই-ইশা’আতুল উলুম লুধুয়ার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদীক হাক্কানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান (রোকন), আতিকুর রহমান নান্নু মুন্সী, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়নগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা এহতেরামুল হক উজানী নায়েবে আমীর, ঢাকা কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহাদ্দেস মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মুহি উদ্দীন।

এছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া লক্ষ্মীপুর জেলা শাখা সভাপতি মাওলানা আবু তাহের, বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখারর সদস্যসচিব মাওলানা মুফতী আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলন রামগঞ্জ থানা শাখার সেক্রেটারী মাওলানা মুফতী নুরুল্লাহ, রায়পুর রাখালিয়ার, মাদ্রাসাতুদ দাওয়া মুহতামীম মাওলানা নুরুদ্দীন বাংলাদেশ খেলাফত আন্দোলন নোয়াখালী জেলা শাখার আমির মাওলানা বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলন রামগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, মাদরাসা ই-ইশা’আতুল উলুম লুধুয়ার মুফতী ও মুহাদ্দেস মাওলানা মুফতী ইসমাইল মাহমুদ, লক্ষীপুর জামিয়া মুঈনুল ইসলাম মুহতামিম মাওলানা বশির আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক ও লুধুয়া মাদ্রাসার মুঈনে মুহতামিম মাওলানা আবু নাসের আব্দুল্লাহ। তিনি সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5177
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন