কালবৈশাখী ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

- Advertisements -

কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে শেফালী বর্মন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৮টায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে শেফালী বর্মনের ঘরের ওপর পড়ে। তখন তিনি ঘরের ভেতরে বসে রাতের খাবার খাচ্ছিলেন। গাছচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisements

ঝড় থামার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে গাছ সরিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শেফালী বর্মন দড়িকান্দি গ্রামের মৃত রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়িতে একটি ঘরে একাই বসবাস করতেন। তার দুই মেয়ে বিবাহিত হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে একাই সেখানে থাকতেন বলে জানিয়েছে পরিবার।

Advertisements

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সারারাত আমাদের মোবাইল টিম কাজ করেছে। তবে এ মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের অবহিত করেনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i6om
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন