English

30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

কোরাল মাছ খেয়ে হাসপাতালে ভর্তি তাবলীগ জামাতের ১৮ সাথী

- Advertisements -

বাজার থেকে কোরাল মাছ কিনে রান্না করে খেয়ে তাবলীগ জামাতের ১৮ জন সাথী অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১ মার্চ) চট্টগ্রামের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাসান আলী তালুকদার বাড়ি জামে মসজিদে এই ঘটনায় ঘটেছে। সোমবার (২ মার্চ) সকালে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদন হাট গ্রীন হেলথে হাসপাতালে ভর্তি করানো হয়।

অসুস্থ তাবলীগ জামাতের সাথীরা হলেন হাফেজ রুহুল আমিন, মো. ইয়াকুব, কবির আহাম্মেদ, ফয়েজ উল্লাহ, আব্দুল গাফফার, মাওলানা শরিফুল ইসলাম, সিফাত হোসেন, আসাদ উল্লাহ, আবিদুল হক, মোহাম্মদ তানভীর, মো. নাজিম, মো. ওমর, আব্দুর রহমান, মোহাম্মদ দুলাল ও জাহিদুল আলম।

বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জামাতে তাবলীগের সাথী মোহাম্মদ মোর্শেদ। তিনি বলেন, ‘আমাদের এলাকায় একটি তাবলীগের জামাত এসেছে। গত রোববার (১ মার্চ) হাটহাজারীর ভেতরের বাজার (মাছ বাজার) থেকে একটি বড় কোরাল মাছের অর্ধেক অংশ (৫ কেজি) আমাদের সাথী ভাইরা কেনেন।’

তিনি আর বলেন, ‘ওই দিন রাতে এটি রান্না করে খাওয়ার পর সব সাথীর ডায়রিয়া, বমি, শরীর ব্যাথা ও পেটে ঝালা-পোড়া শুরু হয়। এর মধ্যে সাথী ভাইদের অবস্থা বেগতিক হয়ে যাওয়ার কারণে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদন হাট গ্রীন হেলথে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুমানা বেগম অসুস্থ রোগীদের বরাত দিয়ে জানিয়েছে, বাজার থেকে ক্রয় করে রান্না করা মাছ খেয়ে ডায়রিয়া, বমি ও শরীর ব্যাথা-এমন উপসর্গ নিয়ে তাবলীগ জামাতের বেশ কয়েকজন সাথী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের যথা উপযুক্ত চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে তিনি জানান।

বিষয়টি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনকে জানানো হয়েছে বলে জানান তাবলীগ জামাতের সাথীরা। এ বিষয়ে জানতে ইউএনও’র মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার সারা মেলেনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nvj4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন