English

28 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
- Advertisement -

কটিয়াদীতে বিজয়ী হয়েই প্রতিদ্বন্দ্বীর বাড়িতে বিএনপি প্রার্থী, সৌহার্দ্যের দৃষ্টান্ত

- Advertisements -

কিশোরগঞ্জের কটিয়াদী–পাকুন্দিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী এড. জালাল উদ্দীন ১ লাখ ৪৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী মাও. শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ২০ হাজার ভোট।

বিজয়ের পরপরই জালাল উদ্দীন সৌজন্য সাক্ষাতে ছুটে যান পরাজিত প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের বাড়িতে। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা একে অপরের প্রতিপক্ষ হলেও শত্রু নই। কটিয়াদী–পাকুন্দিয়ার উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। কোনো নেতাকর্মী যেন বিভেদে না জড়ায়।”

এ সময় শফিকুল ইসলাম মোড়লও ফুলের মালা দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন। তাদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zhg6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন