নারায়ণগঞ্জের ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, সকালে সংবাদ পেয়ে আদনান ইব্রাহীমের নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার জানিয়েছে আদনান ইব্রাহীম মাদকাসক্ত ছিলেন। কয়েক দিন আগে তাকে চিকিৎসা করে বাসায় নিয়ে আসা হয়েছে।
কয়েক দিন ভালো ছিল। গত রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকতে দেখেছেন পরিবারের লোকজন। সকালে তার ঘরে ঝুলন্ত মরদেহ দেখে থানায় সংবাদ দিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
