পুকুর খননের সময় মিলল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

- Advertisements -

এম জামাল হোসেন মন্ডল: মুন্সীগঞ্জে পুকুরের মাটি খনন করার সময় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে মূর্তিটি পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

ইউএনও বলেন, ‘সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখ গংদের একটি পুকুরের মাটি খনন করছিল শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক মোবারক শেখ ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তিটি দেখতে পায়। পরে শ্রমিকরা উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে মূর্তি পাওয়ার বিষয়টি জানায়। এরপর ওই জনপ্রতিনিধি মোবাইলফোনে কল করে আমাকে জানালে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করি।’

Advertisements

বিষ্ণু মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্থে ১৭ ইঞ্চি। উদ্ধার মূর্তিটি ট্রেজারিতে পাঠানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uxrc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন