ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৩ জনের প্রাণহানি

- Advertisements -

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মারা গেছেন।

রোববার (২২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisements

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আয়শা সুলতানা সোমা (৫০), মানিক মিয়া (৬০) ও গফরগাঁওয়ের মুরশিদা বেগম (৬০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের লাল মিয়া (৬৫), কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫), ঈশ্বরগঞ্জের আনিসুজ্জামান (৩৭), সাহেরা খাতুন (৫০), গৌরীপুরের আবুল কাশেম (৬৫), ভালুকার অরুন বিশ্বাস (৪৫), নেত্রকোনা সদরের রোকেয়া বেগম (৭৫), আটপাড়ার রইছ মিয়া (৭০) ও টাঙ্গাইল সদরের আব্দুল খালেক (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৩৬ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ২৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

Advertisements

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7e1s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন