কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের মৃত্যুর সংবাদ শুনে মায়ের মৃত্যু

- Advertisements -

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ছেলের মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার মমতাময়ী মা।
জানা যায়, কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলতাফ উদ্দিন শাহিন গত রাত আনুমানিক ২টার দিকে স্ট্রোকজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisements

তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে পরিবার ও স্বজনদের মাঝে। এরই মধ্যে ছেলের মৃত্যুর খবর শোনার প্রায় ৪ ঘণ্টা পর তার মা-ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বজনদের ধারণা, প্রিয় সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মা-ছেলের এমন করুণ বিদায়ে শোকাহত হয়ে পড়েছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/r2kb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন