টিকাটুলির সুইপার কলোনিতে আগুন

- Advertisements -

রাজধানীর টিকাটুলি এলাকার সুইপার কলোনিতে আগুন লেগেছে। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে কলোনিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার বেলা ৩টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, দুপুরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট সেখানে যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ হবে।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ge31
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন