সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: ময়মনসিংহের যুবকের মৃত্যু

- Advertisements -

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

বুধবার সকালে নিহতের বাবা বিষয়টি নিশ্চিত করেছেন। শহীদ সওদাগর বলেন, রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হয়।

এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে মঙ্গলবার সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

মামুনের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, মামুন এক ছেলে সন্তানের জনক। তার মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fn87
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন