মালদ্বীপে কাউন্সিলর (শ্রম) সোহেল পারভেজ এর বিদায়ী সংবর্ধনা

- Advertisements -

 আনোয়ার হোসেন রাজু,মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের কাউন্সিলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ এর দীর্ঘ প্রবাসে কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে মালদ্বীপে অবস্থিত প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

শুএবার (১৭ এপ্রিল) রাজধানী মালের সাবকন্টিনেন্টাল কিচেন নামক অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত এক ডিনার পার্টির মাধ্যমে বিদায়ী সংবর্ধনায় সম্মাননা স্মারক প্রদান করে সাংবাদিকগন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ২৪-এর মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সময় টিভির প্রতিনিধি খন্দকার ওমর ফারুক, বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, ওয়ান বিডি নিউজের রবিউল আলম, আমাদের বসুন্ধরা প্রতিনিধি আবু জাহের, দৈনিক গনকন্ঠের আনোয়ার হোসেন রাজু সহ আরও অনেকে।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান, তৃতীয় সচিব সাইদ আমজাদ আলী, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী জসিম উদ্দিনসহ সোহেল পারভেজের পরিবারবর্গ।

এসময় বক্তারা সোহেল পারভেজ এর দীর্ঘদিনের প্রশাসনিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, তিনি মালদ্বীপে কর্মরত অবস্থায় সব সময় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে গেছেন। বিশেষ করে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান, আইনি সহায়তা প্রদান এবং দূতাবাসের সেবা সহজীকরণে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তারা আরও বলেন, একজন দক্ষ, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি প্রবাসীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর আন্তরিকতা, কর্মনিষ্ঠা এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশের সেবায় একই নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাবেন এবং তাঁর অর্জিত অভিজ্ঞতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদায়ী বক্তব্যে সোহেল পারভেজ বলেন, মালদ্বীপে তাঁর কর্মজীবন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনকালে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন। সীমাবদ্ধতা সত্ত্বেও সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হয়েছে বলেও জানান তিনি। বিদায়ী আয়োজনে আবেগাপ্লুত হয়ে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশের সেবায় অবদান রাখতে সবার দোয়া কামনা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sj31
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন