সৌদি আরবের আল খারিজ শহরে এক মর্মান্তিক বিস্ফোরণ দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী বাচ্চু মিয়া নিহত হয়েছেন। গত কাল ইফতারের আগ মুহূর্তে আল-তোয়াইক বলদিয়া কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে। তার পিতার নাম রইস উদ্দিন।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় তার মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একটি মেয়ে মানসিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সকলেই আল্লাহর কাছে দোয়া করছেন, যেন তিনি মরহুমকে শহীদের মর্যাদা দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।
