English

29.1 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
- Advertisement -

পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: অর্থ উপদেষ্টা

- Advertisements -

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত ১৮ মাসের সময়ে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে চ্যালেঞ্জ ছিল। সেখানে পুরোপুরি সফল হইনি। তবে পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এসময় তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ চিহ্নিত করা হয়েছে। তবে ফেরত আনা জটিল, সহজ নয়।

অর্থ উপদেষ্টা বলেন, কারা কোথায় অর্থ পাচার করেছে চিহ্নিত করা গেছে। তবে, কতো টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার সিরিয়াস হলে টাকা ফেরত আনতে পারবে।

তিনি আরও বলেন, আমি এমন কিছু করিনি সরকার থেকে চলে গেলে পরবর্তী সরকারের সময় মামলা মোকদ্দোমা বা আইনি জটিলতার সম্মুখীন হতে হবে। তবে অন্য উপদেষ্টাদের কথা আমি বলতে পারবো না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pslh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন