হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না: অর্থ উপদেষ্টা

- Advertisements -

এক হাজার টাকার নোট নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। এটা বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Advertisements

এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এগুলো নিয়ে হা বা না কিছু বলাই ঠিক না। আমরা বলি এটা থাক। এটা কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।

Advertisements

আপনি কী বলছেন এটি গুজব- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দিক থেকে কিছু বলিনি। সুতরাং গুজব আমি কমেন্ট করবো না। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jw2d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন