অধ্যাপক জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ ঘোষণা শিক্ষার্থীদের

- Advertisements -

অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ যারা শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের অবাঞ্ছিত ঘোষণা ও আজীবন নিষিদ্ধ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Advertisements

শাবিপ্রবিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল-গালিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

এর আগে, আজ সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আজ বিকেল ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6tva
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন