করোনার কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী

- Advertisements -

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার স্বার্থে সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘করোনা সংক্রমণের কারণে আর যেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে না হয়। সেজন্য অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আজ মঙ্গলবার নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে তিনি একথা বলেন।

Advertisements

এদিন নতুন কারিকুলামের আওতায় ষষ্ট শ্রেণির শিক্ষার্থীদের নতুন বইয়ে পাঠদানের পাইলটিং শুরু করা হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটি) পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কঠোরভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। করোনার কারণে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না।

Advertisements

ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিল দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান। এনসিটিবি মিলনায়তন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সয়ুক্ত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মজিবুল হাসান চৌধুরী শিক্ষা ও শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y3wl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন