আগামী বছরের এসএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী

- Advertisements -

আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেয়ার সরকারের সিদ্ধান্ত ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে রোজার কারণে সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে এক মাস পেছানো হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

Advertisements

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা দিতে, কিন্তু রোজা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আসার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আবার রোজার আগে পরীক্ষা দেওয়াও সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সরকার এখনো অংশীজনদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। শুরুতে রমজানের আগেই পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল এবং সে অনুযায়ী রুটিনও প্রস্তুত করা হয়। তবে বর্তমানে বিভিন্ন মহল থেকে রমজানের পরে পরীক্ষা শেষ করার বিষয়ে মতামত আসছে।

Advertisements

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যেখানে পূর্ণ সিলেবাস সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। রমজানের কারণে পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় এসেছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা, সিলেবাস সম্পন্ন করা এবং সার্বিক বাস্তবতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7ex1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন