আগামী ৫ সেপ্টেম্বর জানা যাবে কবে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

- Advertisements -

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলেই তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। এ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ সেপ্টেম্বর সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক আহ্বান করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই সভা। সেখানে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঠিক কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

Advertisements

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা আগামী ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল-কলেজ খোলার পর করণীয় কী কী হবে সেসব বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে, সে ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায় সে সংক্রান্ত আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি। বৈঠকে আমরা তা উপস্থাপন করব। যোগ করেন তিনি।

Advertisements

উল্লেখ্য, এই বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sa1y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন