টিকা নিতে ঢাবি শিক্ষার্থীদের ৩১ মার্চের মধ্যে নিবন্ধনের নির্দেশ

- Advertisements -

করোনাভাইরাসের টিকা পেতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের ৩১ মার্চের মধ্যে নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Advertisements

এতে বলা হয়, পোর্টালে নিবন্ধন করার জন্য https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে। যেসব শিক্ষার্থী এরই মধ্যে প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট পেয়েছেন, তারা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ড্যাসবোর্ড থেকে করোনা টিকার জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে।

রেজিস্ট্রারের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব শিক্ষার্থী এখনও প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট সংগ্রহ করেননি, তাদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য দিতে হবে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য নিজ বিভাগ/ইনস্টিটিউটে যাচাইয়ের জন্য পাঠানো হবে (কেবল মাত্র যাদের প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রে)। প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ/ইনস্টিটিউটের ‌‘ইমেইল অ্যাডমিন’ -এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/z4re
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন