ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে কৃতি ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের সম্মানে ভূষিত রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত ৭ জন কৃতি ছাত্রীকে আজ ৩০ জানুয়ারি ২০২৫খ্রিঃ বৃহস্পতিবার দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত ৭ জন কৃতি ছাত্রীকে রফিকুল ইসলাম মহিলা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

Advertisements

সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শতাধিক গ্রন্থের লেখক মোঃ শহীদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ এডহক কমিটির সভাপতি শবনম শারমিন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, রসায়ন বিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক ও কলেজ এডহক কমিটির সদস্য, মোঃ আজিজুল হক ভুইয়া, গনিত বিষয়ের সিনিয়র প্রভাষক এ.কে.এম নুর কুতুব-উল-আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মাহমুদা বেগম।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান বিষয়ের প্রভাষক রোজিনা আক্তার। অনুষ্ঠানে সরকারি মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত ৭ জন ছাত্রীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। সংবর্ধিতরা হলেন প্রিয়ন্তী আক্তার -সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ; তাসনিয়া রহমান- সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ; তাসনিয়া জান্নাত নোভা-সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ; নুসরাত জাহান শশী – নীলফামারী মেডিকেল কলেজ; শিমা আক্তার শিমু – ফরিদপুর মেডিকেল কলেজ; নাদিয়া বিনতে শামিম – নোয়াখালী মেডিকেল কলেজ; সেতুয়া হোসেন রিয়া – শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/botz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন