রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

- Advertisements -

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে জোহা চত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি আবাসিক হলগুলো ঘুরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

Advertisements

এসময় অবিলম্বে পোষ্য কোটা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, পোষ্য কোটার ফলে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না। জুলাই বিপ্লব হয়েছে কোটার বিরুদ্ধে। যার মাধ্যমে একটা সরকারের পতন ঘটে। বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকবে না। এর জন্য যদি আবারও রাস্তায় নামতে হয় তাহলে শিক্ষার্থীরা প্রস্তুত।

এখনও যদি প্রশাসন শিক্ষার্থীদের মেন্ডেটের বাহিরে যায় তাহলে তাদের চেয়ার থাকবে না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Advertisements

এসময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে উন্মুক্ত বিতর্কের জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া আগামীকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল কার্ড প্রদর্শন করে কোটার প্রতিবাদ জানানোর ঘোষণা দেওয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/260j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন