সরকারি নির্দেশনা অমান্য: বগুড়ায় ৪ কোচিং সেন্টার সিলগালা

- Advertisements -

সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান চালু রাখায় চার কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চার প্রতিষ্ঠান হলো- জলেশ্বরীতলা এলাকার বিসিএ ক্যাডেট কোচিং, বিএস একাডেমি, ইংলিশ প্রাইভেট সেন্টার ও সেউজগাড়ীর আইসিটি টিউটোরিয়াল হোম। মঙ্গলবার বিকালে শহরের জলেশ্বরীতলা ও সেউজগাড়ী এলাকায় অভিযানে এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

Advertisements

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামান এবং রেবেকা সুলতানা। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় চার কোচিং সেন্টার সিলগালা ও জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠানকে শুধু জরিমানা করে সতর্ক করে দেয়া হয়। তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/i2sl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন