অভিনেতার দিকে ছুড়ে মারা হলো জুতা

- Advertisements -

সিনেমার প্রচারে গিয়ে বিপাকে পড়লেন কন্নড় ছবির জনপ্রিয় অভিনেতা দর্শন। ছবি প্রচারের মাঝেই এক ব্যক্তি অভিনেতার মুখে জুতা ছুড়ে মারে। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হৈচৈ পড়ে যায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

১৯ ডিসেম্বর দর্শন তার নতুন সিনেমা ‘ক্রান্তি’র প্রমোশনে কর্ণাটকের একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন।অনুষ্ঠান চলাকালীন মঞ্চের সামনে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন দর্শন। সে সময়ই তার গায়ে জুতা ছোড়ে এক ব্যক্তি। উড়ে আসা চপ্পলটি দর্শনের কাঁধে গিয়ে লাগে। এ ঘটনার পরই চটে যান অভিনেতার ভক্তরা।

Advertisements

তবে গোটা ব্যাপারটা খুব শান্তভাবেই সামলে নেন অভিনেতা দর্শন। এ ঘটনার পরই অভিনেতাকে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান। গোটা কাণ্ডে স্বাভাবিকভাবেই বেশ হতবাক অভিনেতা।

Advertisements

জানা গেছে, নারীবিদ্বেষী তকমা রয়েছে সুপারস্টারের বিরুদ্ধে। সম্প্রতি নিজের স্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। ওই মন্তব্যের জেরেই খেপে গিয়ে ওই ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনের ওপর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/15uy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন