আইটেম গানে মিলা ইসলাম

- Advertisements -

আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘মালিক’র আইটেম গানে কণ্ঠ দিয়েছেন পপতারকা মিলা ইসলাম। আর তাতে নেচেছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত এ ছবিতে আরিফিন শুভ ও মিম জুটি বেঁধে অভিনয় করছেন। বর্তমানে সিনেমার শেষ অংশের শুটিং চলছে।

Advertisements

জানা গেছে, আগামী পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। সেভাবেই প্রস্তুতি চলছে। তবে সিনেমা ও এই আইটেম গানের বিস্তারিত এখনই জানাতে চান না পরিচালক ও মিলা।

Advertisements
এদিকে, মিলা বর্তমানে দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরের শুরু থেকেই টানা শো নিয়ে ব্যস্ততা চলছে তার। মিলা বলেন, স্টেজ শো’র ব্যস্ততা চলছে। আমি খুব উপভোগ করছি। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, বেশ কিছু নতুন গানের প্রস্তাব রয়েছে।
দ্রুতই সেগুলো সম্পর্কে জানতে পারবেন আপনারা। নিজের উদ্যোগে নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, নিজের কম্পোজিশনে বেশ কিছু গানের কাজ শেষ করেছি। সেগুলো মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেইনি। তবে দ্রুতই নতুন গান শ্রোতারা শুনতে পারবেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uq44
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন