আজও আফসোস করেন আমিশা প্যাটেল

- Advertisements -

নাসিম রুমি: একসময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল এখন সিনেমায় অনেকটাই অনিয়মিত। তবে সিনেমায় তাকে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রয়েছে তার সরব উপস্থিতি। সম্প্রতি বলিউড বাবলের এক সাক্ষাৎকারে অজানা কথা প্রকাশ করলেন অভিনেত্রী। বললেন সালমান খানের ‘তেরে নাম’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। যেখানে ভাইজান নিজে তাকে সিনেমার গল্প বলেছিলেন, কিন্তু তিনি একটি কারণে প্রস্তাব ফিরিয়ে দেন।

‘তেরে নাম’ সিনেমাটি পরিচালনা করেছিলেন সতীশ কৌশিক। অভিনেতা হিসেবে সবাইকে হাসানো সতীশ এ সিনেমার মাধ্যমে অনেককে কাঁদিয়েছেন। এ সিনেমায় সালমান খান ছাড়াও ছিলেন অভিনেত্রী ভূমিকা চাওলা, অভিনেতা রবি কিষাণ। এটি তামিল সিনেমা ‘সেতু’-এর হিন্দি রিমেক ছিল।

এর আগে ২০০৩ সালে ভাইজানের ‘তেরে নাম’ সিনেমাটি খুবই জনপ্রিয় হয়েছিল। সেই সিনেমায় সালমানের রাধে চরিত্রটি খুবই হিট হয়েছিল। এতে তার সঙ্গে ভূমিকা চাওলা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। পর্দায় তাদের জুটি খুবই হিট হয়েছিল। অথচ সালমান খান প্রথমে আমিশা প্যাটেলকে প্রধান চরিত্রে চেয়েছিলেন।

Advertisements

আমিশা প্যাটেল বলেন, ইশ, আমি যদি প্রস্তাব ফিরিয়ে না দিতাম। কিন্তু সেই সময়ে যখন সালমান প্রস্তাব দিয়েছিলেন, তখন কেবল গানগুলো তৈরি হয়েছিল এবং এটি ছিল সিনেমার ধারণা ও গল্প।

অভিনেত্রী বলেন, ভাইজান আমাকে গল্পটি বলেছিলেন, গানগুলোও শুনিয়েছিলেন। তখন তারিখ ঠিক ছিল না এবং কে পরিচালনা করবেন তাও জানা ছিল না। সালমান ‘তেরে নাম’ নিয়ে খুব উত্তেজিত ছিলেন। যখন সবকিছু চূড়ান্ত হলো, তখন সতীশ কৌশিক জি যুক্ত হলেন এই প্রজেক্টে। ততদিনে আমি অন্য প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়ি।

Advertisements

আমিশা প্যাটেল বলেন, সিনেমাটি অনেক পরিচালকের কাছে গিয়েছিল। কিছুই চূড়ান্ত ছিল না এবং একজন অভিনেতা হিসেবে আমি তাদের সময় দিতে পারিনি। যদি সালমান আমাকে নির্দিষ্ট তারিখ ও নির্দিষ্ট পরিচালকের বিবরণসহ প্রস্তাব দিতেন, তবে আমি সিনেমাটি করতাম। তিনি বলেন, আমি ‘তেরে নাম’ সিনেমার মতো একটি সিনেমা ফিরিয়ে দিতাম না। সিনেমাটি কত সুন্দর ছিল এবং আমার গল্পটি খুব পছন্দ হয়েছিল। আমার গানগুলো খুব পছন্দ হয়েছিল। তাই হ্যাঁ, এটা আমার ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, আমিশা প্যাটেল বর্তমানে কোনো সিনেমার সঙ্গে যুক্ত নেই। তবে এর আগে ২০২৩ সালে ‘গদর ২’ সিনেমার মাধ্যমে সানি দেওলের সঙ্গে একটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন। সেই সিনেমায় তিনি আবার সখিনা চরিত্রে অভিনয় করেছিলেন। ভক্তরা তাকে আবার সেই রূপে দেখে ভীষণ খুশি হয়েছিলেন। তারা সিং ও তার জুটি ‘গদর ২’-কে সেই বছরের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমাগুলোর মধ্যে একটি ছিল। এরপর ২০২৪ সালে অভিনেত্রীকে ‘তওবা তেরা জলওয়া’-তে দেখা গিয়েছিল, যা তেমন সফল হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t4aq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন