আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’

- Advertisements -

নাসিম রুমি: চলচ্চিত্র প্রযোজক মো. ফরমান আলীর ‘কাঠগোলাপ’ সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। এবার চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রযোজক মো. ফরমান আলী জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘কাঠগোলাপ’ সিনেমাটি ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে।

Advertisements

সিনেমাটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন— কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপায়ন করেছেন একে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ড্রীমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এটি। চিত্রগ্রহণে ছিলেন নাহিয়ান বেলাল।

Advertisements

উল্লেখ্য, এর আগে ভারতের দিল্লিতে ১১তম জাগরণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t27z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন