আমার বিয়ে হয়ে গেছে: দেব

- Advertisements -

নাসিম রুমি: টালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা দেব। তিনি কবে বিয়ে করছেন সে প্রশ্নের উত্তর জানতে চান সব ভক্ত। এবার সে প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিনেতা।

দেব বলেন, আমার বিয়ে হয়ে গেছে। কাকে বিয়ে করেছেন দেব? দেব জানান, কাজের সঙ্গেই আমার বিয়ে হয়ে গেছে। এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছি কাজ নিয়েই।

Advertisements

এদিকে দেবের এমন উত্তরে অবাক হয়েছেন নেটিজেনরা। তাদের মন্তব্য, রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে দীর্ঘদিন ধরে আছেন দেব।

একসঙ্গে ছুটি কাটাতে দেশের বাইরেও ঘুরতে দেখা যায় তাদের। তাহলে বিয়েটা কেন করছেন না তারা, এমন প্রশ্ন ভক্তদের।

Advertisements

বর্তমানে দেব আর রুক্মিণী দুজনেই ব্যস্ত রয়েছেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, কাজ নিয়ে বেশ ব্যস্ত থাকায় চলতি বছরেও বিয়ের পিঁড়িতে বসবেন না এ তারকা জুটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rhmi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন