English

30 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
- Advertisement -

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

- Advertisements -

নাসিম রুমি: বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার এআর রহমান কেন্দ্র করে ভারতজুড়ে বিতর্কের ঝড়। সম্প্রতি এ সুরকারকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুজব ও সমালোচনার ঝড় ওঠে। এবার আরও বড় ধরনের অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।

ভারতের প্রখ্যাত ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিমকোর্টে এআর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি গান চুরির অভিযোগ এনে এ সংগীত পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, এআর রহমান ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীর রাজা বীর’ গানটিতে তার লেখা পুরোনো গান ‘শিব স্তুতি’র একটি অংশ ব্যবহার করেছেন। সুপ্রিমকোর্টের বেঞ্চে এ মামলাটির শুনানি হয়েছে। যেখানে প্রধান বিচারপতি ও বিচারপতি জয়মাল্য বাগচী অংশ নেন।

বিচারপতি বাগচী বলেন, ‘আমরা তদন্ত করতে চাই আসল লেখক কে। শুধু গান গাইলেই লেখক হওয়া যায় না। প্রমাণ করতে হবে অন্য কারও একই সুর এর আগে ছিল কিনা।’

এ আর রহমানের আইনজীবী আদালতকে বলেন, ‘আমরা কখনো কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমার মক্কেল কিছু করেন, তিনি তা দাবি করেন।’

সুপ্রিমকোর্টের বেঞ্চ এ মামলাটির শুনানি শেষে পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9x88
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন