একযুগ পর দীপার সঙ্গে পর্দায় ফিরছেন জয়, যা বললেন অভিনেতা

- Advertisements -

একসময়ের দাপুটে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এখনো অভিনয় জগতে বিচরণ করছেন। এখন তাকে নায়িকা হিসাবে দেখা না গেলেও ‘জাতীয় ফুফু’ হিসাবে পর্দায় দেখা যায়। জনপ্রিয় নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুটিং স্পট, আড্ডা কিংবা কোথাও ঘুরতে গেলেও অনেকেই তাকে ‘ফুফু’ বলে সম্বোধন করেন। ব্যাপারটি বেশ উপভোগই করেন বলে জানান দীপা খন্দকার।

অন্যদিকে অভিনয়, উপস্থাপনা ও পরিচালনা— সব মিলিয়ে ব্যস্ত সময় পারফরম করে যাচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। তাদের পেশাগত জীবনের ব্যবধান এক বছরের হলেও দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। একটা সময় বহু নাটক ও টেলিছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। তবে পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি একযুগ। দীর্ঘ সেই বিরতি কাটিয়ে আবারও একসঙ্গে অভিনয়ে ফিরছেন জয় ও দীপা খন্দকার। নতুন এই নাটকের নাম ‘মায়ার বাঁধন’। পরিচালক যুবরাজ খান।

Advertisements

‘মায়ার বাঁধন’ নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক যুবরাজ খান বলেন, এটি মূলত মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প। পরিবারে বাবার চাকরি একসময় চলে যায়। শুরু হয় টানাপোড়েনের জীবন। কিন্তু সংকটের মধ্যেও সন্তানদের প্রতি মা–বাবার ভালোবাসা ও যত্ন কমে না। তবে পরিবারের সবার বাড়তি নজর থাকে ছেলের দিকে। অন্যদিকে মেয়েটি নীরবে পরিবারের জন্য কাজ করে যায়, দায়িত্ব পালন করে।

জানা গেছে, ‘মায়ার বাঁধন’ নাটকটি ১৬, ১৭ ও ১৮ মে টানা তিন দিন ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। এ নাটকে একসঙ্গে কাজ করা প্রসঙ্গে মজা করে শাহরিয়ার নাজিম বলেন, ‘আমরা যখন সর্বশেষ অভিনয় করেছিলাম, তখন নায়ক–নায়িকা ছিলাম। এখনো নায়ক–নায়িকা, তবে গল্পের। দুজনের চরিত্রও বেশ পরিণত।’

Advertisements

‘মায়ার বাঁধন’ নাটকে জয় ও দীপা খন্দকারকে স্বামী–স্ত্রীর চরিত্রে দেখা যাবে। তাদের দুই সন্তানের চরিত্রে অভিনয় করবেন নবাগত দুই তরুণ–তরুণী। এ প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘গল্পটা খুবই চমৎকার। পরিবারের গল্প। শোনার পর ভীষণ ভালো লেগেছে, তাই কাজটা করার ব্যাপারে আগ্রহী হয়েছি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cvw3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন