English

29 C
Dhaka
রবিবার, মার্চ ১, ২০২৬
- Advertisement -

এবার শাহরুখপুত্রের হাত ধরলেন সালমান

- Advertisements -

নাসিম রুমি: নিজের সিরিজে বাবাকে তো বটেই, বাবার বন্ধু সালমান খানকেও ক্যামেরার সামনে দাঁড় করিয়ে ছাড়লেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

বলিউড হাঙ্গামা লিখেছে, ২৬ বছরের এই তরুণ তার পরিচালিত ওয়েব সিরিজ ‘স্টারডম’এ শাহরুখ-সালমানকে একসাথে হাজির করেছেন।

সেই সঙ্গে রাণবীর কাপুর, ববি দেওল এবং করণ জোহরকেও স্টারডমে কিছু চরিত্র উপহার দিয়েছেন আরিয়ান। তবে এই তারকাভিনেতারা আরিয়ানের সিরিজে ক্যামিও চরিত্র পেয়েছেন।

সালমান এরিমধ্যে তার অংশের দৃশ্যধারণের কাজও শেষ করেছেন।

আরিয়ান যে বাবার পথে হাঁটবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন। বরাবর তিনি ক্যামেরার পেছনেই থাকতে চেয়েছেন। গত বছর এই সিরিজে হাত দেওয়ার আগে আরিয়ান বানিয়েছেন নিজের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন চিত্রও।

‘স্টারডম’ সাজানো হয়েছে মোট ছয় পর্বে। মূলত চলচ্চিত্র শিল্পের পটভূমিতেই নির্মিত হচ্ছে সিরিজটি, যেখানে বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে। তবে সিরিজ মুক্তির এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e5fz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন