করণ ঘর ভাঙতে ওস্তাদ, কেন এমন মন্তব্য বরুণের?

- Advertisements -

নাসিম রুমি: করণ জোহরের ‘কফি উইথ করণ’ নিয়ে একের পর এক খবর আসতেই থাকে। প্রতি এপিসোডেই কোনো না কোনো খবরের রসদ থাকে। ব্যতিক্রম নয় নতুন সিজনও।

শোয়ের নতুন প্রোমোয় অতিথি হিসেবে অজয় দেবগন, কাজল, রানি মুখোপাধ্যায়ের পাশাপাশি সিদ্ধার্থ মালিয়া, ভিকি কৌশল, জাহ্নবী কাপুরকে দেখা গেছে। তবে নজর কেড়েছেন বরুণ ধাওয়ান।

Advertisements

করণ জোহরের হাত ধরেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন বরুণ ধাওয়ান। তাকেই ঘর ভাঙতে ওস্তাদ বললেন এই অভিনেতা। তাও আবার করণেরই শোতে। সোফায় হেলান দিয়ে বসে হাসতে হাসতেই বরুণ বললেন, ‘এই করণ জোহর ঘর ভাঙে।’

Advertisements

করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মাধ্যমেই বরুণের বলিউড যাত্রা শুরু হয়েছিল। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটও ছিলেন। করণের এই তিন ‘স্টুডেন্ট’ই এখন বলিউডের সম্পদ, আবার করণের প্রিয় পাত্রও বটে। তাহলে এমন কথা কেন বললেন বরুণ?

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2caa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন