English

29 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
- Advertisement -

করোনায় আক্রান্ত অভিনেতা আল্লু অর্জুন

- Advertisements -

ভারতে তারকাদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এবার দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি জানান তিনি নিজেই।

আজ বুধবার দেওয়া পোস্টে অভিনেতা লেখেন, ‘কভিড টেস্টে আমি পজিটিভ। বাসায় আইসোলেশনে আছি এবং বিধি-নিষেধ মেনে চলছি। আমার সঙ্গে যারা দেখা করতে এসেছিলেন তাদের করোনা পরীক্ষার অনুরোধ করছি’।

তিনি আরো লেখেন, ‘আমাকে নিয়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের চিন্তিত না হওয়ার অনুরোধ করছি। আমি ভালো আছি। আপনারা বাসায় থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ পেলে ভ্যাকসিন গ্রহণ করুন’।

চিত্রনায়িকা পূজা হেগড়ে, অর্জুন রামপাল, সোনু সুদ, পরেশ রাওয়াল, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেদনেকার, কার্তিক আরিয়ান, আমির খান, গোবিন্দ করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে অনেকে সুস্থ হয়ে উঠেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sawv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন