কেয়ার নতুন মিশন

- Advertisements -

ক’দিন আগেই ‘জল জোছনায়’ শিরোনামের একটি ছবির কাজ শেষ করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তারও আগে আরও কমপক্ষে পাঁচ ছবির কাজ সম্পন্ন হয়েছে এ নায়িকার। এ ছবিগুলো একে একে মুক্তি পাবে সামনে। তবে এবার নতুন মিশন শুরু করেছেন এ নায়িকা।

নতুন আরও একটি ছবির কাজ শুরু করেছেন। এরইমধ্যে শুটিংও শেষ করেছেন অনেকখানি। ছবির নাম ‘পরাণের পরাণ’। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সালমান জসিম। এ ছবিতে কেয়ার বিপরীতে অভিনয় করছেন চলতি প্রজন্মের চিত্রনায়ক অনিক রহমান অভি। আরও অভিনয় করছেন কাজী হায়াত, দুলারী, জ্যাকি আলমগীর, ডিজে সোহেল প্রমুখ।

Advertisements

ছবিটি প্রসঙ্গে কেয়া বলেন, একেবারে বাংলা ছবি যেমন হয় ‘পরাণের পরাণ’ ঠিক তেমন একটি ছবি। ভালো গল্প, নাচ, গান, অ্যাকশন- সবই আছে এখানে। কাজ করেও খুব ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে ছবিটি। এদিকে নতুন কয়েকটি ছবি নিয়ে কথা হচ্ছে তার। এ বিষয়ে নায়িকা বলেন, আমার প্রায় হাফ ডজন ছবি মুক্তির অপেক্ষায় আছে।

Advertisements

ছবিগুলো নিয়ে আমি আশাবাদী। আরও কয়েকটি ছবি নিয়ে কথা চলছে। গল্প ও চরিত্র বুঝে নিচ্ছি। ব্যাটে-বলে মিললে ছবিগুলো করা হবে। তবে আমার সঙ্গে যায় এমন ছবিই কেবল করতে চাই। এ কারণে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। আশা করছি ভালো কিছু ছবি দর্শকদের উপহার দিতে পারবো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9df3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন