English

19 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
- Advertisement -

চমক নিয়ে প্রত্যাবর্তন শাহরুখ খানের

- Advertisements -

নাসিম রুমি: বলিউড বাদশাহ শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে উন্মাদনার শেষ নেই। চলতি বছরের শেষেই পর্দায় আসতে যাচ্ছে সিনেমাটি। দীর্ঘ সময় পর এই ছবিতে তাকে দেখা যাবে ‘ডন’ ইমেজে। তবে ‘কিং’ মুক্তির আগেই নতুন এক খবর ভেসে আসছে বি-টাউনে। ‘ম্যায় হু না’ মুক্তির দুই দশক পর ছবিটির সিক্যুয়েল নিয়ে ফিরছেন শাহরুখ খান এবং পরিচালক ফারাহ খান।

আর এই সিনেমায় ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক- শাহরুখকে দেখা যাবে ডাবল রোলে। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ১২ বছর পর ফের এক হতে চলেছেন শাহরুখ-ফারাহ জুটি। এর আগে ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’-এর মতো কালজয়ী সব সিনেমা উপহার দিয়েছেন তারা।

ফারাহ খান অনেকদিন ধরেই ‘ম্যায় হু না ২’ নির্মাণের পরিকল্পনা করছিলেন। চিত্রনাট্যের কাজ শেষ হতেই তিনি বাদশাহর সঙ্গে আলোচনা করেন এবং কিং খানও চিত্রনাট্যটি বেশ পছন্দ করেছেন। এই ছবিতে শাহরুখের জন্য দুটি ভিন্ন ধরনের চরিত্র তৈরি করেছেন ফারাহ।

যদিও চরিত্র দুটি দেখতে একই রকম হবে, কিন্তু তাদের ব্যক্তিত্বে থাকবে আকাশ-পাতাল পার্থক্য। এই ভিন্নধর্মী ডাবল রোলের কারণেই মূলত শাহরুখ প্রজেক্টটি করতে রাজি হয়েছেন।

প্রথম কিস্তিতে রাম প্রসাদ শর্মা যেভাবে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে শান্তি মিশন সম্পন্ন করেছিলেন, দ্বিতীয় কিস্তিতেও সেই দেশপ্রেমের রেশ বজায় থাকছে। বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সামনে যে সমস্ত চ্যালঞ্জ রয়েছে, তা উঠে আসবে গল্পের পরতে পরতে।

ভরপুর অ্যাকশন, কমেডি আর ড্রামার পাশাপাশি প্রথম পর্বের শিল্পী সুস্মিতা সেন, সুনীল শেট্টি, অমৃতা রাও এবং জায়েদ খানকেও গুরুত্বপূর্ণ চরিত্রে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে শাহরুখ ব্যস্ত আছেন ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে। মে মাসের মধ্যে শুটিং শেষ করে তিনি ছবির প্রচারণায় মনোনিবেশ করবেন। এরপরই ‘ম্যায় হু না ২’-এর পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট রিডিং সেশনে বসবেন তিনি।

কিং-এর মুক্তির পরপরই শুরু হবে এই মেগা প্রজেক্টের কাজ। এক দশকেরও বেশি সময় পর ফারাহ-শাহরুখ জুটির কামব্যাক এবং পর্দার সেই চেনা চরিত্রদের ফিরে পাওয়া ভক্তদের কাছে হবে বড় এক ঈদ বা দিওয়ালি উপহারের মত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kf70
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন