চলন্ত জিপ থেকে ছিটকে পড়েছিলেন ঐশ্বরিয়া!

- Advertisements -

নাসিম রুমি: সালটা ছিল ২০০৩। ‘খাকি’ ছবির শুটিং করছিলেন ঐশ্বরিয়া রাই। ছবিতে অক্ষয় কুমার, তুষার কাপুর, অমিতাভ বচ্চনসহ অন্যরাও ছিলেন। তখনও অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার তেমন কোনো যোগাযোগ হয়নি। নাসিকে চলছিল ছবির শুটিং। একটি দৃশ্যে চলন্ত জিপে থাকার কথা ছিল ঐশ্বরিয়ার। সেই অনুযায়ী জিপে ওঠেন অভিনেত্রী। কিন্তু এক সময় ভারসাম্য হারিয়ে অভিনেত্রী ছিটকে পড়ে যান।

সেই সময় অমিতাভ নাকি ঐশ্বরিয়ার মায়ের সম্মতি নিয়ে রাতারাতি তাকে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তাও আবার অনিল আম্বানীর ব্যক্তিগত বিমানে।

Advertisements

ওই ঘটনার পর এক সাক্ষাৎকারে অমিতাভ বলেন, আসলে ওই ঘটনা দেখার পর টানা দুই দিন দু’চোখের পাতা এক করতে পারিনি। সব সময় ওই ঘটনাটাই ভাসত চোখের সামনে। ঐশ্বরিয়ার পিঠ ক্যাকটাসের কাঁটায় আটকে গিয়েছিল। সেই দৃশ্য ভয়ংকর। সারা শরীরে অসংখ্য গুরুতর চোট পেয়েছিল।

Advertisements

যদিও সকলের তৎপরতায় তড়িঘড়ি মুম্বাই নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয় ঐশ্বর্যার। সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেত্রী। এই ঘটনার প্রায় চার বছর পর বচ্চন পরিবারের বৌ হন ঐশ্বরিয়া।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bgba
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন