চাইল্ডহুড থেকে তাকে আমার পছন্দ: মিষ্টি জান্নাত

- Advertisements -

নাসিম রুমি: রুপালী পর্দায় দেখা যাবে নতুন কেমিস্ট্রি! অভিনেতা আবদুন নূর সজলের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তাদের নিয়ে ‘দুজনে’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’-খ্যাত নির্মাতা দেবাশীষ বিশ্বাস।

দুদিন আগে রাজধানীর একটি হোটেলে সজল-মিষ্টি দুজনেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মিষ্টি জানালেন, ১২ মে থেকে শুটিংয়ে যাবেন।

Advertisements

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘দুজনে’ সিনেমাটি রোমান্টিক জার্নি। দুটি ভিন্ন ভিন্ন কারণে দুজনের এক হওয়া। সেখান থেকেই একসাথে একটা জার্নি শুরু হবে। পুরো যাত্রায় একে অপরকে বোঝা, ভালোবাসা, হঠকারিতা এবং সবশেষে প্রেমের পূর্ণতা। ‘দুজনে’ আসলে একটি ভালোবাসার জার্নি।

নায়িকা মিষ্টি জান্নাত বলেন, দেবাশীষ দাদার সঙ্গে অনেকদিন ধরে এই সিনেমাটি নিয়ে কথা চলছিল। কিন্তু শো-এর কারণে লন্ডনে ছিলাম। সেই সঙ্গে আমি একজন চিকিৎসক, ক্লিনিক ও ব্যবসা আছে। এদিকেও প্রচুর সময় দিতে হয়। এসবের মধ্যেও সিনেমা করি। এর কারণে আমি পরিচিত।

ছোটপর্দায় বছর দুয়েক হলো দেখাই যায় না সজলকে। তিনি সিনেমায় মনোযোগী, সেইসঙ্গে ওয়েবেও কাজ করছেন। সজলকে নিয়ে মিষ্টি বললেন, সজল ভাই আমার মোস্ট ফেভারিট। চাইল্ডহুট লাইফ থেকে তাকে আমার পছন্দ। সিনেমায় আমাদের হয়তো একসাথে দর্শক দেখবেন এই প্রথম।

Advertisements

আবদুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে নির্মিত হতে যাওয়া ‘দুজনে’ সিনেমার চিত্রনাট্যও রচনা করেছেন দেবাশীষ বিশ্বাস। সিনেমাটি প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8p7q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন