জুবিনের অর্থ আত্মসাৎ, ম্যানেজারের সম্পত্তি বাজেয়াপ্ত

- Advertisements -

নাসিম রুমি: ভারতের প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গার্গের অর্থ আত্মসাতের অভিযোগে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) আসামের গুয়াহাটির একটি আদালত সিদ্ধার্থের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ও তার ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেয়।

পুলিশের দেওয়া অভিযোগের ভিত্তিতে আদালত জানিয়েছে, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থ মূলত গায়কের তহবিল থেকে আত্মসাৎ করা হয়েছে।

Advertisements

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, জুবিন গার্গের অর্জিত প্রায় ১ কোটি ১০ লাখ রুপি সুকৌশলে হাতিয়ে নিয়ে নিজের ব্যবসায় বিনিয়োগ করেছিলেন সিদ্ধার্থ শর্মা। তদন্তকারী কর্মকর্তারা আদালতে এমন কিছু নথি পেশ করেছেন, যা থেকে বড় অংকের অর্থ আত্মসাৎ, তহবিল স্থানান্তর এবং কালো টাকা সাদা করার প্রমাণ মিলেছে।

অভিযুক্ত ম্যানেজার তার আয়ের বৈধ উৎস বা আয়কর সংক্রান্ত কোনো সন্তোষজনক নথি প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় বিচারক শর্মিলা ভূঁইয়া এই কঠোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গায়কের অর্থ ইচ্ছেমতো খরচ করার পাশাপাশি একাধিক বেআইনি কাজের সঙ্গেও জড়িত ছিলেন এই ম্যানেজার। আর এই দীর্ঘ শুনানিতে সিদ্ধার্থ তার বিপুল সম্পত্তির আয়ের উৎস সম্পর্কে কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যাও দিতে পারেননি।

Advertisements

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যান আসামের জুবিন গার্গ। তার এই আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধলে আসাম সরকারের নির্দেশে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তে জুবিন ঘনিষ্ঠদের ওপর সন্দেহের তীর ওঠে, যার মধ্যে প্রধান অভিযুক্ত হিসেবে নাম আসে ম্যানেজার সিদ্ধার্থ শর্মার। পুলিশের অভিযোগ, গায়কের অর্থ আত্মসাৎ করেই সিদ্ধার্থ তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বাড়িয়েছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tgrr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন