English

27 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

জেমস বন্ড ধাঁচের অ্যাকশন লুকে ঈদে আসছেন প্রীতম

- Advertisements -

নাসিম রুমি: সংগীতশিল্পী হিসেবে পরিচিত প্রীতম হাসান অভিনয়েও নিজের অবস্থান শক্ত করছেন। এবার তাকে দেখা যাবে ভিন্ন এক অ্যাকশনধর্মী চরিত্রে। নির্মাতা শিহাব শাহীনের নতুন ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’ আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে, যেখানে একেবারেই নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। সিরিজটিতে প্রথমবারের মতো প্রীতম হাসানের বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী।

নতুন এই কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রীতম হাসান। তিনি জানান, দর্শক তাকে আগে যেসব চরিত্রে দেখেছেন, ‘ক্যাকটাস’-এর চরিত্রটি তার থেকে সম্পূর্ণ আলাদা। এখনই বিস্তারিত জানানো সম্ভব না হলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, সিরিজটিতে জেমস বন্ড বা ‘০০৭’-ধাঁচের আবহ থাকবে। আকর্ষণীয় গল্পের পাশাপাশি এতে থাকবে জমজমাট অ্যাকশন দৃশ্য।

মেহজাবীন চৌধুরীর সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন প্রীতম। তার ভাষ্য, মেহজাবীন একজন দক্ষ অভিনেত্রী এবং সহশিল্পী হিসেবে খুবই সহযোগিতাপরায়ণ। নির্মাতা শিহাব শাহীনও অত্যন্ত যত্ন নিয়ে কাজটি নির্মাণ করছেন বলে জানান তিনি। প্রীতমের বিশ্বাস, ঈদের উল্লেখযোগ্য কনটেন্টগুলোর মধ্যে ‘ক্যাকটাস’ অন্যতম হবে।

শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় নির্মিত সিরিজটির বেশিরভাগ অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ঢাকায় অল্প কিছু দৃশ্য ধারণ বাকি থাকলেই পুরো কাজ সম্পন্ন হবে। এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন প্রীতম। নতুন এই সিরিজটিও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

‘ক্যাকটাস’-এ আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mujl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন