তিন দিনেই সব রেকর্ড ছাপিয়ে গেল ‘ধুরন্ধর ২’

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে নতুন ইতিহাস গড়ছে ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলার মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে।

১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে প্রায় ৭৫ কোটি রুপি আয় করে আলোচনায় আসে ‘ধুরন্ধর ২’। মুক্তির দিনেই এটি প্রায় ১৬৫ কোটি রুপির ওপেনিং পায়। দ্বিতীয় দিনে আয়ে কিছুটা কমতি থাকলেও তৃতীয় দিনে আবারও ঘুরে দাঁড়িয়ে রেকর্ড গড়ে।

শনিবার একদিনে ভারতে ১১৩ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ একদিনের আয়ের নজির গড়েছে ছবিটি। তিন দিনে ভারতের বাজারে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৩৯ কোটি রুপি (নেট), আর গ্রস হিসেবে তা প্রায় ৪০৪ কোটি রুপি।

আন্তর্জাতিক বাজারেও সমান সাফল্য পেয়েছে ধুরন্ধর ২। বিদেশে ইতিমধ্যে প্রায় ১৬ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। সব মিলিয়ে বিশ্বজুড়ে তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫০১ কোটি রুপি।

ট্রেড বিশ্লেষকদের ধারণা, সপ্তাহান্তে ছবিটির আয় আরও বাড়তে পারে। এমনকি এক দিনে ১৩০ কোটি রুপির মাইলফলকও স্পর্শ করতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে প্রথম সপ্তাহান্তেই ৭০০ কোটির ঘরে পৌঁছানো এখন সময়ের অপেক্ষা।

এদিকে ইতিমধ্যেই ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হয়ে উঠেছে ধুরন্ধর ২। এটি ছাড়িয়ে গেছে বর্ডার ২-এর ৪৭০ কোটির আয়। পাশাপাশি পেছনে ফেলেছে ওয়ার ও টাইগার থ্রি-এর মতো ছবিকেও। এমনকি শাহরুখ খান অভিনীত ডাঙ্কি-এর লাইফটাইম আয়ের রেকর্ডও অতিক্রম করেছে এটি।

ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন আর. মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদী।

উল্লেখ্য, এই সিরিজের প্রথম ছবি ধুরন্ধর বিশ্বজুড়ে প্রায় ১,৩০০ কোটি রুপির ব্যবসা করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় সিক্যুয়েলটিও নতুন রেকর্ডের পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vvom
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন