থালাপতির ‘জানা নায়গান’ ফাঁস কাণ্ডে তিনজন গ্রেপ্তার

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জানা নায়গান’ পাইরেসির অভিযোগে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ। অনলাইনে সিনেমাটি ফাঁস হওয়ার ঘটনায় সহকারী সম্পাদকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সাইবার ক্রাইম বিভাগ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রের সহকারী সম্পাদক প্রশান্ত, পাশাপাশি সেলভাম ও বালাকৃষ্ণান নামে আরও দুইজন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে তাদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরই গ্রেপ্তার করা হয়।

সূত্র অনুযায়ী, সিনেমাটির শুটিং আগেই শেষ হলেও এটি এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। এই পরিস্থিতির মধ্যেই গত ৩ এপ্রিল অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়েই মূলত শুরু হয় তদন্ত।

Advertisements

পরিচালক এইচ. বিনোথের এই সিনেমাটি ২০২৬ সালের পোঙ্গল উৎসবে মুক্তির পরিকল্পনা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও কাহিনির সংবেদনশীলতা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সেন্সর বোর্ডের ছাড়পত্র আটকে যায়। এরপর মার্চে একটি বিশেষ প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাতিল হয়ে যায়, ফলে মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।

প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ জানিয়েছেন, তারা বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এর অনুমতির অপেক্ষায় আছেন। অনুমোদন পেলেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

Advertisements

এদিকে সিনেমাটি ঘিরে আরও একটি আলোচনাও চলছে এটি নাকি বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা হতে পারে। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার সিদ্ধান্তের কারণে তার চলচ্চিত্র ক্যারিয়ারের ইতি ঘটতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

এই ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ ও গৌতম বাসুদেব মেননের মতো তারকারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u3wp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন