দিল্লির এক হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করলেন সুস্মিতা সেন

- Advertisements -

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন বহু মানুষ। দেশটির রাজধানী দিল্লিতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট।

এমন পরিস্থিতিতে দিল্লির একটি হাসপাতালের জন্য বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করেছেন বলিউড তারকা সুস্মিতা সেন।

Advertisements

টুইটারে সুস্মিতা একটি ভিডিও শেয়ার করেছেন, এতে দিল্লির একটি হাসপাতালের সিইও-কে অক্সিজেনের অভাবে কান্না করতে দেখা যাচ্ছে।

এরপর হাসপাতালটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘বিষয়টি মর্মস্পর্শী। সবখানে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। দিল্লির হাসপাতালটির জন্য আমি বেশকিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি। কিন্তু মুম্বাই থেকে সেখানে পাঠানোর পরিবহণ পাচ্ছি না। এই বিষয়ে কেউ সহায়তা করতে পারলে জানাবেন। ’

Advertisements

পরে অবশ্য সুস্মিতা জানান, আপাতত কিছু সিলিন্ডার ব্যবস্থা করতে পেরেছে দিল্লির ওই হাসপাতাল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0lln
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন