দীপিকার রাগী রূপ ফাঁস করলেন সাবেক প্রেমিক রণবীর

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে আপাত দৃষ্টিতে সকলে শান্ত ও ধীর-স্থির স্বভাবের বলেই জানে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিওতে রণবীর কাপুর ফাঁস করলেন দীপিকার এক ভিন্ন রূপ, যা শুনে ভক্ত-অনুরাগী থেকে শুরু অনেকেই অবাক হচ্ছেন।

সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারে রণবীর দীপিকা সম্পর্কে একটি গোপন তথ্য প্রকাশ করছেন। পাশে বসে দীপিকা বারবার তাকে থামানোর চেষ্টা করছেন। তখন দীপি বলেন, ‘আমিও কিন্তু সব বলে দেবো।’

Advertisements

এরপরই রণবীর বলেন, ‘একদিন দীপিকা ফোনে কিছু একটা অর্ডার করছিল। আমি তার সঙ্গে খুনসুটি করছিলাম। তাতে রেগে গিয়ে ও ফোন ভেঙে দিয়েছিল। দীপিকার এই দিকটা কিন্তু প্রায় কেউ জানেন না।’ তাছাড়া ও খুব বেশী রাগী মেয়ে যা আমি ছাড়া আর কেউ জানেনা।

রণবীরের কথা শুনে দীপিকা পাশ থেকে হেসে স্বীকার করেন, সেদিন রণবীর সত্যিই তাকে খুব বিরক্ত করেছিলেন। একসময় দীপিকা ও রণবীরের প্রেম ছিল বলিউডের আলোচিত বিষয়।

Advertisements

তবে সেই সম্পর্ক সুখকর ছিল না দীপিকার জন্য, যার ফলে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন, আর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ব্যস্ত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8r3h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন