দুই ছেলে নিয়ে জন্মদিন পালন করলেন শাকিব

- Advertisements -

নাসিম রুমি: মঙ্গলবার (২৮ মার্চ) ছিল সুপারস্টার শাকিব খানের জন্মদিন। প্রতিবার কোনো না কোনো আয়োজনের মাধ্যমে এই তারকা তার জন্মদিন পালন করেন। ভক্তরাও সারাদেশে দিনটি উদযাপন করে থাকেন। কিন্তু এ বছর পবিত্র মাহে রমজানের কারণে জন্মদিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ছিল।

শাকিব খান একেবারে ঘরোয়া আয়োজনে তার বোন, ভগ্নিপতি এবং ভাগ্নে-ভাগ্নিরা মিলে জন্মদিন উদযাপন করেন। তবে এবার বিশেষ মুহূর্ত ছিলো, দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে জন্মদিনের কেট কাটেন এই তারকা।

Advertisements

জন্মদিন উপলক্ষে শাকিব খানের ভক্তরা নিজেদের মত দিনটি উদযাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় মাহিব নামে এক ভক্ত শাকিবের এ বছরের জন্মদিনে রোজার কারণে দিনে কেক না কেটে রাস্তায় রাস্তায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন! সেই সঙ্গে হাজারও ফ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে দিনটি উদযাপন করেন।

Advertisements

অনুসারী ও সহকর্মীদের এমন ভালোবাসায় সিক্ত শাকিব খান। কৃতজ্ঞতা প্রকাশ করে বুধবার দুপুরে নিজের ফ্যান পেজে পাঠানো ফুলসহ নানা উপহারের সঙ্গে ছবি দিয়ে একটি পোস্ট করে লেখেন, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m0wz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন