‘দেশু ৭’ সিনেমার শুটিংয়ে অনির্বাণ, যা বললেন দেব

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি টালিউডে ‘ব্যান কালচার’ নির্মূল করতে ‘বুম্বাদা’খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে দেবের দেওয়া ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে যখন আর্টিস্ট ফোরাম উত্তাল, ঠিক তখনই দেবের এমন অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ‘বুম্বাদা’। প্রসেনজিৎ পালটা প্রশ্ন তুলেছিলেন পাবলিক ফোরামে— এ ধরনের চ্যালেঞ্জের যৌক্তিকতা নিয়ে।

শেষ পর্যন্ত টালিপাড়ার অন্দরের রাজনীতি আর অসহযোগিতা কিংবা তথাকথিত ‘ব্যান কালচার’ কোনো কিছুই আর দমাতে পারল না মেগাস্টার দেবকে। সব বাধা উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অনড় থেকে অভিনেতা শুরু করলেন তার নতুন সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং। আর এ যাত্রায় তার সারথি হিসেবে পাশে আছেন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

Advertisements

২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনীতির পাশাপাশি টালিউডের অন্দরেও ক্ষমতার রদবদল ঘটেছে। পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা যখন নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন, ঠিক তখনই সেই পালাবদলের আবহেই নিজের প্রোডাকশনের কাজ শুরু করলেন দেব।

‘রঘু ডাকাত’ সিনেমায় অনির্বাণের অনবদ্য পারফরম্যান্সের পর থেকেই দেবের লক্ষ্য ছিল, তার পরবর্তী প্রজেক্টে এ অভিনেতাকে রাখা হবে। যদিও ইন্ডাস্ট্রির একটি বড় অংশ এ জুটিকে রুখে দিতে চেয়েছিল। কিন্তু দেব ছিলেন পাহাড়ের মতো অটল। তিনি ঠিকই শুটিংয়ে নামিয়ে দিলেন। প্রিয় অভিনেতার পর্দায় প্রত্যাবর্তন নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝেও বইছে উচ্ছ্বাসের জোয়ার।

টিম ‘দেশু ৭’ নিয়ে শুটিং ফ্লোরে নেমে পড়েছেন দেব। সামাজিক মাধ্যমে অনির্বাণের উপস্থিতি সিলমোহর দিয়ে একটি পোস্ট দিয়েছেন দেব।

Advertisements

সেই পোস্টে অভিনেতা লিখেছেন— ‘শুটিং মোড অন’। ইন্ডাস্ট্রির জটিল সমীকরণে যখন অনির্বাণের মতো অভিনেতাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, ঠিক তখনই দেবের এই সাহসী পদক্ষেপ টালিউডে নতুন করে ‘রাজার রাজা’ হিসেবে প্রতিষ্ঠিত করল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ku6j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন