নাসিম রুমি: ভারতীয় সিনেমার ইতিহাসে বিভিন্ন রেকর্ড ওলটপালট করে দেওয়া চলচ্চিত্র ‘ধুরন্ধর’। বক্স অফিস ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ওপরের দিকেই জায়গা করে নিয়েছে এটি। বছর না পেরোতেই এবার ‘ধুরন্ধর ২’ নিয়ে বড় পর্দায় ফিরছেন পরিচালক আদিত্য ধর। তা রণবীর সিংয়ের পর এবার এ ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত আছেন সালমান খান।
জানা গেছে, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যে ‘বড় সাহেব’ নামের এক শক্তিশালী ও রহস্যময় চরিত্র আছে।এই চরিত্রই মূলত প্রথম পর্বের সব ঘটনার মাস্টারমাইন্ড। সিনেমাসংশ্লিষ্টরা এই চরিত্রের জন্য এমন এক সুপারস্টারকে চান, যাকে নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়বে। সেখানেই সালমান খানকে নিয়ে ইতিমধো ছবির কাজ শেষ করেছে।
ট্রেড বিশ্লেষকরাও মনে করছেন, সিনেমায় রণবীর সিংয়ের এনার্জি আর সালমান খানের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ এক হলে সেটা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলবে।
এ সম্পর্কে অভিনেতার ঘনিষ্ট সূত্রের দাবি, সালমান খানের থাকার বিষয়টি ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। অ্যাকশনভিত্তিক শক্তিশালী চরিত্রে কাজ করা ভাইজানেরও পছন্দ।
প্রযোজনা সংস্থা ও সালমান খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে অভিনযের বিষয়। চলতি বছরের মার্চ মাসে ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে।
