English

25 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

‘নিজের মতো থাকো’— প্রাক্তন প্রেমিকাকে সালমানের পরামর্শ

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমান খানের প্রেমের তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে অন্যতম চর্চিত নাম রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর। সম্পর্ক ভেঙে গেলেও দুজনের বন্ধুত্ব অটুট। সম্প্রতি এক সাক্ষাৎকারে লুলিয়া জানালেন, সুপারস্টার সালমানের কাছ থেকে পাওয়া সেরা পরামর্শটির কথা।

লুলিয়া বলেন, সালমান তাকে বলেছিলেন, “নিজের মতো থাকো, বেশি কিছু করার চেষ্টা করো না। শুধু উপস্থিত থাক এবং নিজের প্রতি সৎ থাক। কারণ সেটাই ক্যামেরায় ফুটে উঠবে।”

সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘তেরে সাং’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন লুলিয়া। গানটি সালমান খুব পছন্দ করেছেন এবং শেয়ারও করেছেন। লুলিয়ার মতে, অরিজিতের জাদুকরী কণ্ঠে গানটি অনন্য মাত্রা পেয়েছে।

সালমানের সঙ্গে সিনেমায় কাজ করবেন কি না—এমন প্রশ্নে লুলিয়া হাসতে হাসতে সাফ জানিয়ে দেন, “না”। তিনি ব্যাখ্যা করেন, সালমানের ৩৫ বছরের ক্যারিয়ারের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তবে তিনি কারও নাম বা সম্পর্কের সুবিধা নিয়ে নয়, বরং নিজের সৃজনশীলতা ও প্রতিভা দিয়ে নিজস্ব পরিচয় গড়তে চান। লুলিয়ার মতে, সালমান কাউকে সাহায্য করতে গেলে অনেকেই উল্টো সেটার বিরুদ্ধে অবস্থান নেয়, তাই তিনি নিজের যোগ্যতাতেই এগিয়ে যেতে চান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6nwi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন